Thursday , July 2 2026
Breaking News

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

মো:সোলায়মান: রাজধানীতে বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১০ নভেম্বর) ছয়টা থেকে শনিবার (১১ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা,১৫১২ ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন,১৪ বোতল ফেন্সিডিল ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

রাজধানীর আদাবরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: সালিশি বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর আদাবরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: সালিশি বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

**মূল ঘটনা:** রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় ফুটবল খেলা দেখা ও আনন্দ উদযাপনকে কেন্দ্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *