Sunday , March 22 2026
Breaking News

শনির আখড়ায় নেশাজাতীয় বুপ্রেনরফিনসহ ২ মাদক কারবারি আটক

মো: সোলায়মান: রাজধানীতে প্রায় ৫ লাখ টাকা মূল্যের এক হাজার পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন:মো. মোহাব্বত আলী (৫৪) ও মো. ফরহাদ হোসেন (৩৪)। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১০ এর একটি দল  অভিযান চালায়। অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের এক হাজার পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই  মাদক কারবারিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এই বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে প্রয়োগ করা হয়। তবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অধিক পরিমাণ নেশাদ্রব্য উপাদান মিশিয়ে মাদক হিসেবে এটি বাজারে ছাড়া হচ্ছে।

এই বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেয়া হয়। ব্যবহারকারী ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেয়ার সঙ্গে সঙ্গে মাদকের প্রতিক্রিয়া তার শরীরে দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ না হয়, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এছাড়াও

বিএনপি সরকার গঠন করলে পল্লবী এলাকায় সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *