Wednesday , July 8 2026
Breaking News

সালাহউদ্দিনের নেতৃত্বে রাজধানীতে হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল

শেষবার্তা ডেস্ক : সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত ‘একতরফা তফসিল’ প্রত্যাখ্যান করে বিএনপির ৮ম দফায় দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের সমর্থনে সকালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি -মো: সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর সংসদ ভবন অভিমুখে সকালে হরতালের সমর্থনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল মিছিল ও পিকেটিং করে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক- মো: জুয়েল খান, ছাত্রনেতা ইঞ্জি: শামীম মন্ডল, সাবেক আহ্বায়ক সদস্য- মোঃ ইমরান হোসেন, ছাত্রনেতা মো: আনোয়ার উল্লাহ সোহেল, সেলিম হোসেন, পাভেল হোসেন, নিজাম উদ্দিন অভি, রাকিবুল হাসান শিশির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সহ- সাংগঠনিক সম্পাদক- মো: তোফায়েল হোসেন, নিজামুল মিরাজ, তেজগাঁও থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি- তারিকুল ইসলাম ড্যানিস, যুগ্ম সাধারণ সম্পাদক- জাকির হোসেন রকি, গুলশান থানা ছাত্রদলের সভাপতি- নাইম সেন্টু, সহ-সভাপতি ইমরান খান, বাড্ডা থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি- হৃদয়, জাকারিয়া প্রমুখ।

এছাড়াও

ম্যানহাটনের নির্মাণাধীন সুউচ্চ ভবনে স্তম্ভ বেঁকে যাওয়ায় ব্যাপক উচ্ছেদ, ধসের আশঙ্কা

ম্যানহাটনের নির্মাণাধীন সুউচ্চ ভবনে স্তম্ভ বেঁকে যাওয়ায় ব্যাপক উচ্ছেদ, ধসের আশঙ্কা

নিউইয়র্কের প্রাণকেন্দ্র মিডটাউন ম্যানহাটনে একটি নির্মাণাধীন সুউচ্চ ভবনের কয়েকটি স্তম্ভ মারাত্মকভাবে বেঁকে যাওয়ার ঘটনায় ব্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *