Wednesday , January 28 2026
Breaking News

রাজধানীতে হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল পিকেটিং

শেষবার্তা ডেস্ক :

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত ‘একতরফা তফসিল’ প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে হরতালের সমর্থনে সকালে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার থেকে সোনারগাঁও হোটেলের মোড় পর্যন্ত সকাল সাড়ে ৬টায় হরতালের সমর্থনে  মিছিল করা হয়। এরপর সাড়ে সাতটার দিকে দয়াগঞ্জ মোড়ে পিকেটিং করেন তারা।

এসময় রুহুল কবির রিজভী বলেন, আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না।

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনও নির্বাচন জনগণ হতে দেবে না বলে উল্লেখ করে রিজভী বলেন, অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে

এছাড়াও

সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত

মিরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে পল্লবী থানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *