Wednesday , March 18 2026
Breaking News
গ্রেপ্তার চার ছিনতাইকারী

রাজধানীতে আবারও ৪ ছিনতাইকারী গ্রেফতার

মো:সোলায়মান: ছিনতাই রাজধানীতে জীবন যাত্রার একটা অংশ হয়ে চলেছে। এবার ছিনতাইয়ের অভিযোগ মিরপুরে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) রাতে মিরপুর কাজীপাড়া এক্সিম হাসপাতালের সামনে থেকে সেই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন – মো. অরিন (২৬), জামাল উদ্দিন সাগর (২৭), রনি (৩০) এবং ইব্রাহিম প্রকাশ ইমন (১৯)।এসময় তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।

রোববার (১২ নভেম্বর) মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার চারজন মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। অরিনের বিরুদ্ধে ৪ টি, সাগর, রনি ও ইমনের বিরুদ্ধে ২ টি করে মামলা রয়েছে। অরিন তাদের দলনেতা।

তিনি বলেন,তারা প্রথমে কোন এক পথচারীকে টার্গেট করেন। তাদের মধ্যে অরিন আরও দুইজনকে সাথে নিয়ে এক স্থানে দাঁড়িয়ে থাকেন। দলের বাকিজন টার্গেট পথচারীকে দাঁড় করিয়ে বলেন ‘আপনাকে বড় ভাই  ডাকছেন’। পথচারীও কথিত বড়ভাইয়ের কাছে চলে যান। এরপর সেই পথচারীকে ছোরার মুখে সবকিছু ছিনিয়ে পালিয়ে যান। গতকালও তারা এভাবে টার্গেটের জন্য কাজীপাড়া অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে দুইটি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশকে ছিনতাই করার অভিনব কায়দার কথা জানান তারা।

এছাড়াও

বিএনপি সরকার গঠন করলে পল্লবী এলাকায় সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *