Saturday , February 28 2026
Breaking News

সাইকেল চোরদের টার্গেট ছিল গৃহশিক্ষকরাই,গ্রেফতার ২

মো: সোলায়মান : রাজধানী মিরপুরে বাইসাইকেল চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি করা দুইটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন, মো: আলীরাজ (৩৩) এবং মো: রুবেল হোসেন (২২)। মিরপুর থানার পীরেরবাগ এলাকা থেকে রোববার (১৫ অক্টোবর) তাদের গ্রেফতার করা হয়।

তারা বিভিন্ন বাসা বাড়ির গৃহশিক্ষকদের টার্গেট করেন এবং তাদের বাইসাইকেল চুরি করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সোমবার (১৬ অক্টোবর)
এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার রুবেল ও আলীরাজ চিহ্নিত বাইসাইকেল চোর। রুবেলের বিরুদ্ধে ৬ টি ও আলীরাজের বিরুদ্ধে ৫ টি মামলা আছে।  তারা শুধুই বাইসাইকেল চুরি করেন। আর তাদের টার্গেট শুধুই গৃহশিক্ষক। সাধারণত এসব শিক্ষক অন্য এলাকা থেকে আসেন। তাই চুরি করলেও তারা সাধারণত মামলা করেন না। তাই তাদেরই টার্গেট করেন রুবেল, আলীরাজ।

গত ৪ বছরে তারা দুই শতাধিক বাইসাইকেল চুরি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান। গত ১৪ অক্টোবর মিরপুর সেকশন ২ থেকে একই কায়দায় একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায় এই দুইজন। মামলা হওয়ার পর গতকাল মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সেই সাইকেলসহ আরও একটি সাইকেল উদ্ধার করা হয়।

এছাড়াও

স্থায়ী আবাসন-সরকারি হাসপাতালের দাবি: বাসযোগ্য মিরপুর গড়ার অঙ্গীকার আমিনুল হকের

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, মিরপুর এলাকায় দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *