Wednesday , February 4 2026
Breaking News

মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধন অভিযানে ৩টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় মোট ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি জানান, অঞ্চল-০৫ এর আওতাধীন কল্যাণপুর এলাকায় মশক নিধন অভিযানে ০৩টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ০৩টি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ০৩টি মামলায় মোট ০৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

অঞ্চল-৩ এর আওতাধীন ২২ নং ওয়ার্ডের রামপুরা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে বাসা বাড়ী, বাণিজ্যিক ভবন ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, অঞ্চল-১০ এর আওতাধীন ৪১নং ওয়ার্ডের অন্তর্গত মুন্সিবাড়ি এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন।

এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

এছাড়াও

সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত

মিরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে পল্লবী থানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *