Wednesday , March 18 2026
Breaking News

এবার বরিশাল প্লাজা মার্কেটে আগুন

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবাজারে আবারও আগুনের ঘটনা ঘটেছে। এবার আগুন লেগেছে বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে। শনিবার ভবনটির ৪ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পান বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান উপ সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার।

তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার পর লাগা আগুনে বঙ্গবাজারের ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে ছাই হয়েছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবার আরেক মার্কেটে আগুন লাগলো।

এছাড়াও

স্থায়ী আবাসন-সরকারি হাসপাতালের দাবি: বাসযোগ্য মিরপুর গড়ার অঙ্গীকার আমিনুল হকের

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, মিরপুর এলাকায় দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *