Wednesday , February 4 2026
Breaking News

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার ( ৬ এপ্রিল ) সকালে ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ( ৫ এপ্রিল)  সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার ( ৬ এপ্রিল)  সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৪৮৫ পিস ইয়াবা, ৮ কেজি ৮৫ গ্রাম গাঁজা ও ১৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু হয়েছে।

এছাড়াও

রূপনগরের কেমিক্যাল গোডাউন থেকে এখনো উঠছে ধোঁয়া

রাজধানীর মিরপুরের রূপনগরে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বুধবার (১৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *