Friday , February 6 2026
Breaking News

পল্লবীতে চালু হলো ফায়ার সার্ভিসের নতুন স্টেশন

মো: সোলায়মান : রাজধানীর মিরপুর ডিওএইচএসের ভেতরে নির্মিত পল্লবী ফায়ার স্টেশনের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (৬ মার্চ) সকাল ৯টায় পল্লবীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশনের উদ্বোধন করেন তিনি।

ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পল্লবী ফায়ার স্টেশনটি ‘এ’ শ্রেণির। চার তলা ফাউন্ডেশনে নির্মিত তিন তলা বিশিষ্ট স্টেশন ভবন। সিনিয়র স্টেশন অফিসার, স্টেশন অফিসার, লিভার, ড্রাইভার ও ফায়ার ফাইটার পদসহ পল্লবী ফায়ার স্টেশনের জন্য মঞ্জুরীকৃত জনবল ৪২ জন।

০.৪১৩ একর জমিতে ফায়ার স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৫৬ লাখ টাকা। ২০২১ সালের ২৬ জুনে এর নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় ২০২২ সালের ১৮ জুলাই। ওই বছরের ১০ আগস্ট স্টেশনটি ব্যবহারের উপযোগী হিসেবে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডার্স লি.।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, দেশে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে যার জায়গা থেকে আমরা যদি সচেতন থাকি তাহলে যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা রোধ করা সম্ভব। ২০০৯ সালে ফায়ার সার্ভিসের জনবল ছিল মাত্র ৬ হাজার জন। সেখান থেকে জনবল বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ১৪ হাজার ৪৫৭ জন। জনবল বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে সরঞ্জামাদিও। এছাড়া অগ্নিকাণ্ড প্রতিরোধ ও আগুন নেভানোর মতো ৯০ শতাংশ সরঞ্জামাদি আমাদের রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন প্রমুখ।

এছাড়াও

নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণার ১২তম দিনে ঢাকা-১৬ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আমিনুল হক মিরপুর-১২-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *