Friday , March 13 2026
Breaking News

পল্লবীতে আমিনুল হকের পক্ষ থেকে মাসব্যাপী সেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমাদানে রাজধানীর পল্লবীতে রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উদ্যোগ নেওয়া হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক–এর পক্ষ থেকে।

পল্লবী থানা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন। স্থানীয় বিভিন্ন এলাকায় অসচ্ছল ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজক পল্লবী থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রনি জানান, পবিত্র রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায়দের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো রমজান মাসজুড়ে এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি করে।

এ সময় উপস্থিত ছিলেন পল্লবী থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আব্বায়ক মাসুম বিল্লাহ,যুগ্ন আহ্বায়ক মো: মাফিজুর রাহমান মাফিজ,১ নং সদস্য মো: আলতাব,সদস্য মোস্তাফিজুর রহমান শামীম, পারভেজ আলম ফরিদ, মো: আনোয়ার হোসেন আনু শিকদার, মো: মোস্তফা, মো: জাফর।

আরো উপস্থিত ছিলেন,৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আমিনুল ইসলাম, মোঃ রোমান, মোঃ রাসেল, মোঃ আনোয়ার, মোঃ মনির, মোঃ রনি, মো: ফয়সাল,মো: সারোয়ার, মোঃ সাইফুল,মোঃ সুমন, মোঃ রিপন, নাজমুল।

এছাড়াও

বিএনপি সরকার গঠন করলে পল্লবী এলাকায় সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *