Tuesday , June 16 2026
Breaking News

নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণার ১২তম দিনে ঢাকা-১৬ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আমিনুল হক মিরপুর-১২-এর ডি ব্লক এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি জামায়াতে ইসলামীর আমিরের নারীবিদ্বেষী বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, ‘যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাদের হাতে দেশ ও নারীদের সম্মান কখনোই নিরাপদ হতে পারে না’।

গণসংযোগকালে আমিনুল হক অভিযোগ করেন যে, জামায়াত নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে ভোট জালিয়াতির চেষ্টা করছে এবং বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার মতো প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।” জামায়াতকে ‘মিথ্যাচারী’ আখ্যা দিয়ে তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কার্যক্রম ও দলটির প্রধানের বিভিন্ন বক্তব্যের দিকে ইঙ্গিত করে আমিনুল হক বলেন: “যেই দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যারা দেশের স্বাধীনতা চায়নি—তারা আজ বলছে ‘চলো দেশ গড়ি’। এটা হাস্যকর। যারা আমাদের মা-বোনদের নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছে দেশ হেফাজত নয়। আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ তাদের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেবে।”

নির্বাচনী ইশতেহার তুলে ধরে আমিনুল হক তার প্রধান দুটি লক্ষ্যের কথা জানান। তিনি বলেন, অর্থের অভাবে মিরপুরের সাধারণ মানুষ যেন শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেটিই হবে তার মূল কাজ। তিনি প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। এছাড়া প্রতিটি দুয়ারে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়া রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

সকাল থেকেই মিরপুর-১২ এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিটি ঘরে ঘরে যান আমিনুল হক। তিনি ভোটারদের হাতে ইশতেহার তুলে দেন এবং ১২ই ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান। সাধারণ মানুষের পক্ষ থেকেও তাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এছাড়াও

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী সৈয়দা মিলি জাকারিয়া চৌধুরী

নিজস্ব প্রতিনিধি: ত্যাগ, সংগ্রাম ও সমাজসেবায় অনন্য এক নেতৃত্ব অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *