Wednesday , February 4 2026
Breaking News

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

শেষবার্তা ডেস্ক : রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৯ মে) থেকে শুক্রবার (১০ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১৩৪ পিস ইয়াবা, ১৩২ গ্রাম হেরোইন, ১১ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত

মিরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে পল্লবী থানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *