Friday , June 12 2026
Breaking News
ফাইল ছবি

এলডিপির ৩ দিনের নতুন কর্মসূচি

শেষবার্তা ডেস্ক: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনি তফশিল বাতিলের দাবিতে বিএনপির সমর্থনে ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

রবিবার এক বিবৃতির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এ সময় তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধ হই, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি। কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নির্যাতন ও নিপীড়নকারীদের বর্জন করতে হবে। হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সাথে বর্তমান সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এছাড়াও

প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *