Thursday , June 18 2026
Breaking News

রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন

শেষবার্তা ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২০ ডিসেম্বর) ৯টা ৩৫ মিনিটে কলোনি বাজার মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৯টা ৫৮ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।

এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এছাড়াও

গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *