Saturday , June 13 2026
Breaking News

মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

মো: সোলায়মান: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২২ নভেম্বর) ছয়টা থেকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৬৫৭ ইয়াবা, ৪৮ কেজি ৮০ গ্রাম গাঁজা, ৬ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ৫২ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *