Wednesday , February 4 2026
Breaking News

মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯

মো: সোলায়মান: রাজধানীতে বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৮ নভেম্বর) ছয়টা থেকে রোববার (১৯ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ২০ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি মদ ও ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও

রূপনগরের কেমিক্যাল গোডাউন থেকে এখনো উঠছে ধোঁয়া

রাজধানীর মিরপুরের রূপনগরে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বুধবার (১৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *