Friday , March 20 2026
Breaking News

পিটার হাসের বাসায় আইএমএফ-বিশ্ব ব্যাংক কর্মকর্তারা

শেষবার্তা ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের কর্মকর্তারা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন ।

আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যান কর্মকর্তারা। রাজধানীর গুলশানে পিটার হাসের বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন আইএমএফ’র বাংলাদেশ কার্যালয়ের প্রধান জয়েন্দু দে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেইমান সৌলিবালি এবং সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড হ্যাভেন।

এছাড়াও

নির্বাচনের পরিবেশ বিঘ্নিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *