Saturday , June 13 2026
Breaking News
ফাইল ছবি

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে  বিজিবি মোতায়েন

মো:সোলায়মান: সারাদেশে বিএনপি-জামায়াতসহ শরিক দলগুলোর  ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

উল্লেখ্য,বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি ঘিরে গত ২৮ অক্টোবর এবং তার আগে-পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দেশে। তখন থেকেই পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা।

অন্যদিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। দেশব্যাপী চলমান অবরোধ ও পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করেছে সরকার।

এছাড়াও

সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *