Sunday , June 14 2026
Breaking News
ফাইল ছবি

সারাদেশে নতুন করে ৪৮ ঘন্টার অবরোধের ডাক এলডিপির

শেষবার্তা ডেস্ক: লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি আগামী বুধবার ও বৃহস্পতিবার ৪৮ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন।

আজ সোমবার এক বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম) এ ঘোষণা দিয়েছেন। একই সময় বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকেও অবরোধ কর্মসূচি দেওয়ার আহ্বান জানান তিনি।

এলডিপির প্রেসিডেন্ট বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।

তিনি আরও বলেন, গত ৫ ও ৬ নভেম্বর দেশব্যাপী আন্তরিকতার সঙ্গে অবরোধ সফলভাবে পালন করায় আমি দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেহেরবানি করে আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন।

কর্নেল অলি বলেন, এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান- গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচিগুলো সফল করার জন্য সাহায্য করুন।

এছাড়াও

প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *