Thursday , March 19 2026
Breaking News

র‌্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক ২

নিজস্ব প্রতিনিধি : রাজধানীতে অভিযান চালিয়ে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে আটক করেছে র‌্যাব-১০।
আটককৃত দুই আসামি হলেন- মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪৪) ও মো. নাহিদুজ্জামান ওরফে বাচ্চু মিয়া ওরফে ফয়সাল (৪৩)।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন  র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি জানান, সোমবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর বংশাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি শহিদুল ইসলামকে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই দিনে অপর এক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীরহাজীরবাগ এলাকা থেকে ডাকাতির মামলায় ১০ বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি নাহিদুজ্জামানকে আটক করা হয়।
সিও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে।
আটককৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও

ডাকাত ধরা ৫ শ্রমিক অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাচ্ছেন

নিজস্ব প্রতিনিধি:  রাজধানীর ধানমন্ডিতে ‘অলংকার নিকেতন’ জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *