Wednesday , February 4 2026
Breaking News

পল্লবীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ মার্চ) রাতে মিরপুর ১২ নম্বর ই-ব্লকের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: শাহরিয়ার মাহমুদ রনি (৪০), কাজী মো. মহিউদ্দিন ডালিম (১৮)। এ সময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সোমবার (২৭ মার্চ) এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

জানা যায়, রোববার মিরপুর ১২ নম্বর পল্লবী মহিলা ডিগ্রী কলেজের সামনে অবস্থানকালে এসআই কাউছার মাহমুদ জানতে পারেন মিরপুর ১২ নম্বর ই ব্লক জালালের মুদি দোকানের সামনে দুজন লোক অস্ত্র ও গুলি বিক্রয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। এ সময় এসআই কাউছার তার টিম নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

অভিযান পরিচালনা কারী ও পল্লবী থানার এস আই কাউছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন অস্ত্র ও গুলি বেচাকেনায় জড়িতের কথা। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও

রূপনগরের কেমিক্যাল গোডাউন থেকে এখনো উঠছে ধোঁয়া

রাজধানীর মিরপুরের রূপনগরে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বুধবার (১৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *