Sunday , June 14 2026
Breaking News

বিএনপির গণসমাবেশের দিন সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক

এ বিষয়ে মো. আবুল কালাম বলেন, সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল ব্যবহার করতে এবং অবৈধ অটোরিকশার নিবন্ধন না দেওয়ার দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এ দাবি পূরণ না হওয়ায় আগামী শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দিনব্যাপী তাঁরা সিলেটে পরিবহন ধর্মঘট ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্থানীয় প্রশাসন এ সময়ের মধ্যে দাবি মেনে নিলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করবেন।

জ্বালানি তেলসহ  নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি বিভাগীয় শহরে ধারাবাহিক গণসমাবেশ করছে। প্রথমটি হয় গত ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরের পর আগামী শনিবার সিলেটে সমাবেশ হচ্ছে। সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ হবে।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশগুলোকে সামনে রেখে অন্যান্য স্থানেও পরিবহন ধর্মঘট দেওয়া হয়েছিল। সিলেটেও এমনটা হলো। মূলত সরকারের ইন্ধনে এ ধর্মঘট ডাকা হয়েছে। তবে এভাবে গণসমাবেশে মানুষের উপস্থিতি ঠেকানো যাবে না। গণসমাবেশে চার লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করা হবে।

এছাড়াও

সংগঠনের নেত্রীকে বিয়ে করলেন ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *