Saturday , March 28 2026
Breaking News

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি :

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে  যৌথসভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি  ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির মধ্যে ২০ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। দেশবরেণ্য বুদ্ধিজীবী ও ভাষাসৈনিকরা এতে বক্তব্য রাখবেন। আলোচনা শুরুর পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

পরের দিন ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এরপর ভোর সোয়া ৬টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে নেতাকর্মীরা জমায়েত হবেন। এরপর ভাষাশহীদদের কবর জিয়ারত করতে তারা আজিমপুর কবরস্থানে যাবেন। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হবে।

এ ছাড়া সারাদেশে দলের জেলা, মহানগর, উপজেলা, থানাসহ বিভিন্ন ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হবে।

এছাড়াও

স্থায়ী আবাসন-সরকারি হাসপাতালের দাবি: বাসযোগ্য মিরপুর গড়ার অঙ্গীকার আমিনুল হকের

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, মিরপুর এলাকায় দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *