Saturday , March 21 2026
Breaking News
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পুরোনো ছবি

ফেসবুক আইডি নেই প্রধানমন্ত্রীর

শেষ বার্তা ডেস্ক :

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো অফিসিয়াল আইডি নেই। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। প্রধানমন্ত্রীর কোনো সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিক যোগাযোমাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেসবুক আইডির পোস্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং দেখে কারও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

এছাড়াও

নির্বাচনের পরিবেশ বিঘ্নিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *